প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
জামায়াত সহায়-সম্বলহীন আর্ত-মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামী সহায়-সম্বলহীন আর্ত-মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে কেউ উপকৃত হলে আমাদের শ্রমসার্থক হয়েছে বলে মনে করবো।
১৮ মার্চ ঢাকা মহানগরী মোহাম্মাদপুর অঞ্চল জামায়াত আয়োজিত রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলানগর উত্তর থানা আমীর আবদুল আউয়াল আযম, আদাবর থানা আমীর আল আমীন সবুজ, মোহাম্মদপুর উত্তর থানা আমীর আঃ হান্নান। বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমদ, মোহাম্মদপুর উত্তর থানা সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।
মোবারক হোসাইন আরও বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের অধিকার ফিরে পেতে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জামায়াত সে ধরনের রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় শামিল হওয়ার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.