প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
জাতীয়ভাবে প্রথমবারের মতো সকল জাতিগোষ্ঠী মিলে নববর্ষ উদ্যাপনের উদ্যোগ

প্রথমবারের মতো বাংলাদেশ সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।
এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী'র সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এ তথ্য আজ ১৯ মার্চ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.