
৩ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে তথ্য যাচাই বাছাই করে সাত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল (অবৈধ) করা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সকল প্রার্থীর উল্লেখিভ তথ্য বাছাই করে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি। অন্যদিকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী আব্দুর রহমানের সমর্থনকারীর সাক্ষর না থাকা ও আয়কর সংক্রান্ত ও ব্যক্তিগত অঙ্গীকার নামার তথ্য না থা, গণঅধিকার পরিষদের বেলাল উদ্দীনের দলীয় মনোনয়ন সঠিক না থাকা ও অঙ্গীকার নামা দাখিল না করা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরন বড়ুয়ার দলীয় মনোনয়ন সঠিক না থাকায় এই ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ১৫৩
0Shares
