চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় ইফতেখার মহসিন

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার একঝাঁক ‘ত্যাগী’ ও ‘পরীক্ষিত’ নেতা এখন দলের যথাযথ মূল্যায়নের অপেক্ষায় প্রহর গুনছেন। ইতিমধ্যে ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় যেকোন সময় ঘোষণা হতে পারে বৃহত্তর চট্টগ্রামের জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নাম।

বিশেষ করে যারা বিগত দুঃসময়ে দলীয় মনোনয়নবঞ্চিত হয়েও আদর্শচ্যুত হননি, সেসব ত্যাগী এবার দেশসেবার সুযোগ খুঁজছেন তার মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক পদে চূড়ান্ত আলোচনায় এগিয়ে রয়েছে তৃণমূল থেকে বেড়ে উঠা রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদক এডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

এডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিন ছাত্রজীবনে ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সংগঠক ৪৭ বছর বিএনপির সাথে জড়িত১/১১ চট্টগ্রাম বিভাগীয় বিএনপির আন্দোলন সংগ্রামে, সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একাধিকবার পুলিশি হামলা ও মামলার শিকার হয়ে দলীয় কার্যক্রম থেকে কখনো বিচ্যুত হননি। তিনি কেন্দ্রীয় যুবদলের সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি, হাটহাজারী থানা ছাত্রদলের আহবায়ক, সাংগঠনিক সম্পাদক সহ রাজনীতির ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি আন্দোলনে তিনি দলীয় কমান্ডের নির্দেশনা মোতাবেক ভূমিকা রেখেছেন। বর্তমানে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

তিনি শুধু রাজনীতির মাঠে সীমাবদ্ধ নয় মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবির নেতৃত্বে এগিয়ে রয়েছে। তিনি মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারী, বাঁশখালী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি, জাগরণী স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সহ ফুটবলার হিসেবে ক্রীড়াতে যুক্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তিনি গণতান্ত্রিক আন্দোলনের বিগত সরকারের বিরুদ্ধে বিএনপি ঘোষিত প্রতিটি আন্দোলন, মিছিল, অবরোধ ও সমাবেশে সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন।

রাজনৈতিক কর্মীদের ভাষ্য মতে, তিনি রাজনীতিতে তৃণমূলের সর্বস্তরের মানুষের অতি আপনজন। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের ঊজীবিত এক সৈনিক হিসেবে কাজ করেছেন দলের স্বার্থে। তিনি সক্রিয়ের পাশাপাশি দল ও সাধারণ জনগণের কথা চিন্তা করে অনেক পরিকল্পনা করেছিলেন।

তৃণমূলের বিশ্বাসের অতীত ও বর্তমানে দলীয় কাজে অংশগ্রহণ ও কর্মকান্ড ভিত্তিতে জেলা পরিষদের প্রশাসক পদে চূড়ান্ত যোগ্য ব্যক্তির পদায়ণ দেওয়ার মাধ্যমে তৃণমূলের শক্তিকে অনুপ্রেরণা দেওয়ার প্রত্যাশা রাখে।

এছাড়াও চট্টগ্রাস জেলা পরিষদের প্রশাসক পদে এডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের নামের পাশাপাশি গুজন শোনা যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইন্দ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন ও বিএনপি আলী আব্বাসের নাম।

0Shares

নিউজ খুজুন