
ডেস্ক রির্পোট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম-৫ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ,চট্টগ্রাম-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোলাম আকবর খোন্দকার,চট্টগ্রাম-৭ খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং চট্টগ্রাম-৯ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন, চট্টগ্রাম-১১ আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান এবং চট্টগ্রাম- খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম-১৬ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা মনোনয়ন প্রত্যাহার করেন। অন্যদিকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
বর্তমানে চট্টগ্রামের ১৬ আসনে চট্টগ্রাম-১ আসনে ৭ জন, চট্টগ্রাম-২ আসনে ৭ জন, চট্টগ্রাম-৩ আসনে ৪ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ৬ জন, চট্টগ্রাম-৬ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৬ জন, চট্টগ্রাম-৮ আসনে ৭ জন, চট্টগ্রাম-৯ আসনে ১০ জন, চট্টগ্রাম-১০ আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ আসনে ১০ জন, চট্টগ্রাম-১২ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৬ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ৭ জন সহ মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
