চট্টগ্রামে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

অভিষেক চৌধুরী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ছিল মনোনয়নপত্র চূড়ান্ত হওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া। সেই হিসেবে সকল প্রার্থীদের ও প্রার্থীর পক্ষে সমর্থকদের গন্তব্য বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন চট্টগ্রাম কার্যালয় অর্থাৎ চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কাছে ।

এই চিত্রে দেখা যায়, বিএনপি, জামায়াত, এনসিপি, বাসদ (মার্কসবাদী), জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলীয় মনোনীত প্রার্থী এবং অন্যান্য হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা বুঝিয়ে নিয়েছে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রতীক।

এসময় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি এবং প্রচারণাকালীন নিয়ম কালীন সম্পর্কে অবহিত করেন। বর্তমানে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে চট্টগ্রামের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

0Shares

নিউজ খুজুন