চট্টগ্রামে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে শুরু হয়েছে ১১টি জেলা দলের অংশগ্রহনে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।  চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বিসিবি’র সহযোগীতায় ও পরিচালক আকরাম খানের উদ্যোগে শুরু হওয়া এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি সহ সভাপতি নাজমুল আবেদিন, বিসিবি পরিচালক আকরাম খান, মন্জুর আলম মন্জু, হেড অব গেইমস হাবিবুল বাশার সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির, ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, এশিয়া গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাকিব আহমেদ সালাম, এ বি ব্যাংক রিজিওনাল হেড মাহাতাবুর রহমান , ক্লিপটন গ্রুপের নির্বাহী পরিচালক সাদার উদ্দিন চৌধুরী, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক মীজা আলী ইস্পাহনি।
উদ্বোধনী দিনে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের ১ম ম্যাচে ফর্টিস কুমিল্লা – এ বি ব্যাংক নোয়াখালীর এবং ২য় ম্যাচে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়ীয়া – এশিয়ান বান্দরবানের মোকাবেলা হয়।
0Shares

নিউজ খুজুন