প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
খেলাধুলার জন্য সবকিছু উজাড় করে দিতে হবে : সিটি মেয়র

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়া ক্ষেত্রে আমাদের সবাইকে সমানভাবে দৃষ্টি রাখতে হবে।খেলাধুলার জন্য আমাদেরকে সবকিছু উজাড় করে দিতে হবে। বৃহস্পতিবার বিকালে ইকুইটি - মেয়র কাপ অনুর্ধ্ব - ১৪ একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন এই কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রামে বয়স ভিত্তিক বেশ কয়েকটি ক্রিকেট টুর্ণামেন্ট এরিমধ্যে শেষ হয়েছে। আগামী মাসে নগরীর ফুটবলের জমজমাট আসর মেয়র কাপ ফুটবল শুরু হবে। তাছাড়া দাবা সহ অন্যান্য আরও বেশ কয়েকটি ইভেন্ট এখানে শুরু করার কার্যক্রম চলছে। যত বেশী টুর্ণামেন্ট হবে চট্টগ্রাম থেকে ততবেশী প্রতিভাবান খেলেয়াড় সৃষ্টি হবে। ট্টগ্রামে খেলার মাঠ সংকটকে কাটিয়ে উঠতে আমরা ইতিমধ্যে বিভিন্ন মাঠ সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়েছি। এইসব কাজ সম্পন্ন হলে চট্টগ্রামে খেলার মাঠ সংকট অনেকটা লাগব হবে।
আমি আশা করি নবগঠিত সিজেকেএস ক্লাব সমিতি চট্টগ্রামের খেলাধুলার বিভিন্ন ইভেন্টে পরিচালনায় ভুমিকা রাখবে। আমি সিটি করপোরেশন ও ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে ১৭ রানে কোয়ালিটি স্কুল অপ ক্রিকেট একাডেমিরকে পরাজিত করে বেসিক ক্রিকেট একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের প্রথমে ব্যাট করা বেসিক ক্রিকেট একাডেমি নুরুল মোস্তফা, আবির, সাদমান নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয়। প্রথমে বাট করে বেসিক ক্রিকেট ২০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বেসিক ক্রিকেট একাডমির স্পিন আক্রমণে ৭৯ রানে অলআউট হয়ে যায় কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে আহনাফ ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, ইকুইটি পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সেইলস ম্যানেজার সাঈদ হাসান সাঈদ, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মোহাম্মদ ইসমাইল বালি, সিজেকেএস ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর, ডা: সরোয়ার আলম।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হেলাল উদ্দিন, মুছা বাবুল, জাফর আহমদ, চসিক একাদশ এর এপিএস মোজাম্মেল হক মানিক, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাসুম উদদৌলা সদস্য সচিব মনছুরল হক প্রিন্স , কৃষ্ণ কমল সেন , গিরিধারী বাবুল শামীম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিভাগ বড়ুয়া, ফুটবল খেলোয়াড় নাসির নাসির উদ্দিন, অভিজিৎ সাহা রিপন কিশোর রায়, নারায়ন দাস, মোহাম্মদ আরাফাত উল্লাহ সাজু পঙ্কজ কান্তি দে সোহেল রহমান পিন্টু , মাসুদ সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.