
অভিষেক চৌধুরী : খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন – ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস’র নেতৃত্বে ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’গরীবুল্লাহ শাহ হাউজিং, চট্টগ্রামে’ মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (স্যাঁতসেঁতে – তৈলাক্ত ফ্লোর, খোলা ডাস্টবিন, কাঁচা ও রান্না করা খাবার একত্রে ফ্রিজারে সংরক্ষণ) খাদ্যদ্রব্য উৎপাদন; মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংযোজন দ্রব্যের (ফ্লেবার, কালার) ব্যবহার; কারণে তিন লক্ষ টাকা (৩,০০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠক সংখ্যাঃ ১০০
0Shares
