খাগড়াছড়ির রামগড়ে বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন :  খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ জুন সকালে রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামকস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু মিয়া রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৪নং নুরপুর এলাকার বাসিন্দা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নিহতের ছেলে মো. হানিফ জানান, তার পিতাকে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে । থানার মামলার প্রস্তুতি নিচ্ছেন। তদন্ত সাপেক্ষে তিনি পিতা হত্যার বিচার চান।
0Shares

নিউজ খুজুন