
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান এর পক্ষ থেকে অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও ভ্যান প্রদান করা হয়েছে।
১৮নং ওয়ার্ড এ পূর্ব বাকলিয়ায় অসহায় এবং স্বাবলম্বীহীন পরিবারের মাঝে ৫টি সেলাই মেশিন এবং ১টি ভ্যান প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন সাংসদ পুত্র ব্যারিস্টার তানজীরুল ইসলাম ।
ব্যারিস্টার তানজীরুল ইসলাম বলেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই ভ্যান প্রদান এ মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।
সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি শুধুমাত্র ক্ষুদ্র আর্থিক সহায়তায় সীমাবদ্ধ না থেকে এ ধরনের বৃহৎ ও টেকসই উদ্যোগ গ্রহণ করেন, তবে তা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে একদিকে নারীরা কর্মসংস্থানে আরও আগ্রহী হয়ে উঠবে, অন্যদিকে পুরুষদের বেকারত্বও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
