
ডেস্ক রিপোর্ট: দৈনিক পূর্বকোণের পেস্টিং বিভাগের কর্মচারী অশোক চৌধুরী বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত ২১ জুন গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অশোক চৌধুরী বলেন, মেহেদীবাগ রোড হয়ে বাসায় দিকে যাওয়ার পথে আলমাস সিনেমা হলের পাশে গুলশান কমিনিটি সেন্টারের সামনে পৌঁছালে পিছন থেকে ৪ জন লোক এসে তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তার গলা চেপে ধরে পকেট থেকে বেতনের ১১ হাজার টাকা ও সাথে থাকা ০১৮৭১০৩৭৩৩০ নম্বরের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানার সংশ্লিষ্ট এসআই মনজুরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।