
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন আমরা প্রথম থেকে বলে এসেছি যে, আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে যারা প্রার্থী হতে চায় তাদের মনোনয়ন আহ্বান করেছিলাম।
আগামীকাল জোটের প্রার্থীর বিষয়টা চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে এবং সমঝোতায় আমাদের যেই প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশ নেব এবং জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে নাকি সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতার, তাদের সহায়তা করবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করবেন। এনসিপি তার অবস্থানেই আছে। এনসিপির সাথে একটা… আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করেই। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে।
আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেকোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে, আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটির সবাই এই সিদ্ধান্তে ঐকমত্য রয়েছেন।
