অনেকে নানা রকম কথা বলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায় : তারেক রহমান

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’র যৌথ আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

১৭ জানুয়ারি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের  সঙ্গে কুশল বিনিময় করেন ও অশ্রুসিক্ত স্বজনদের সান্ত্বনা দেন তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলেন অনেকে নানা রকম কথা বলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সে ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এবার গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হলে তা শহীদদের প্রতি অবমাননা হবে। বিগত দিনের গুম ও খুনের বিভীষিকাময় পরিস্থিতির অবসান হয়েছে। আগামীতে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকবে বিএনপি।”

তারেক রহমান আরো বলেন নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না। কিন্তু, ইসি কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসেবে ধৈর্য্যের পরিচয় দিতে চাই।বিগত দিনে আমরা এক দুঃসময় অতিক্রম করেছি। আজ এখানে দাঁড়িয়ে অনেক সন্তান তার মায়ের কথা বলে গেছেন। আমাদের মধ্যে এমন সন্তান আছেন, যারা তারা বাবার মুখটি একবারের জন্যও দেখেনি। তাদের সেই দুঃসময় হয়তো কেটে যাবে। কিন্ত, অনেকে গুম হওয়া স্বজনদের বেদনা নিয়ে থাকতে হবে।”

“কোনও পরিবারের এক ভাই নির্যাতিত হলে, আরেকজন রাজপথে নেমে এসেছে। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। তাই ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না।”

0Shares

নিউজ খুজুন