আগামীকাল ১২ আগষ্ট সোমবার থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল শুরু করবে । এদিন থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করবে। ১৩ আগস্ট থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ ১১ আগস্ট বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এসব তথ্য নিশ্চিত করেন।
পাঠক সংখ্যাঃ ১৪০
0Shares