বিশেষ প্রতিবেদক : মাঠ পর্যায়ে চলছে প্রতিনিয়ত চলছে বদলি। আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ০৫,০০,০০০০.১৩৯.১৯.০০১.২৫-৪২৩ স্মারক মূলে এই আদেশ দেওয়া হয়েছে।

ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মধ্যরাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
পাঠক সংখ্যাঃ ৬০
0Shares