সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বটতল এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। আনুমানিক ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি উক্ত ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু পরিচয় সনাক্ত সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী জানান, বাসটি একটি ড্রামট্রাককে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা ঘটনাস্থলেই চারজনকে নিহত অবস্থায় পেয়েছেন। কিছু যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে তাঁরা চারজনের লাশ উদ্ধার করেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।