চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র কাছে আজ ১২ মে রোববার সকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে হস্তান্তর করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপসচিব বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাশার, হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্ত।
এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৪৮টি বিদ্যালয়ের ৭ হাজার ২শত ২৪জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪শত ২৭জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
পাঠক সংখ্যাঃ ১৪৯
0Shares