সিএমপি’র পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাকারী ও চাঁদাবাজ গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচানাকালে পাহাড়তলী থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজের নীচে পাকা রাস্তার উপর যৌগ চেকপোষ্ট পরিচালনা শুরু করেন।
আসামী সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম (২৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মোছাঃ ইয়াছমিন বেগম, সাং-জুম্মা সওদাগরের বাড়ী (পাহাড়তলী লাকী হোটেল সংলগ্ন কাজী অফিসের পাশে, ১২নং ওয়ার্ড), থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম একটি কালো রংয়ের পিস্তলের প্রসেস, এর ভিতর (ii) একটি ৭.৬২ এমএম পিস্তল, যাহার গায়ে SEMI AUTO PISTOL T-54 YEAR-2003 CHINA 49012810 লিখা আছে, এর সাথে লাগানো অবস্থায় (iii) একটি পিস্তলের ম্যাগাজিন যাহার ভিতর লোড করা অবস্থায় ৪ রাউন্ড গুলি, যাহার প্রতিটি গুলির পারক্যাপশন ক্যাপে 311 লিখা আছে, পিস্তলের প্রসেসের সাইট পকেটে রাখা অবস্থায় (iv) একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া যায়।
ধৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত অস্ত্র, গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে উক্ত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারী কাছ থেকে সংগ্রহ করেছে এবং পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আসামী ও তার অজ্ঞাতনামা সহযোগী আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম এর বিরুদ্ধে সিএমপি’র পাহাড়তলী থানার মামলা নং-০৪, তারিখ-১৯/০৬/২০২৫ ইং, ধারা- The Arms Act-1878 এর 19A মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্তে পূর্বের একটি মামলা রয়েছে।
পাঠক সংখ্যাঃ ১২৩
0Shares