নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) আয়োজনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা চট্টগ্রামের কাট্টলীস্থ নিরিবিলি পার্কে গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
সিআরএফ সদস্যদের নিয়ে আলোচনায় অংশ নেন সিআরএফ সভাপতি ও প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনসুর, সহ সভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আলিউর রহমান, সহ-সম্পাদক গোলাম মাওলা মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এটিএন নিউজের মনিরুল পারভেজ, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা সম্পাদক ও বনভোজন কমিটির আহ্বায়ক ও বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুরের নেতৃত্বে ফোরামের ৮২ জন রিপোর্টার এ আনন্দ আয়োজনে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে মাটির বাসনে খাওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চট্টগ্রামের নানা ঐতিহ্য।
সভায় সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম আজকের পর্যায়ে এসেছে। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও ধীরে ধীরে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের কলেবর বাড়ছে। সাংবাদিকরা সারা বছর ব্যস্ত থাকেন। বছরের একটা দিন সিআরএফ সদস্যরা এভাবে আনন্দে মেতে উঠবেন। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে সিআরএফ সদস্য সাংবদিকদের নিয়ে কর্মশালাসহ নানা আয়োজন করে হবে। একই সাথে চট্টগ্রামের ভাষা ও ঐতিহ্যকে ধরে রাখতে সিআরএফ কাজ করে যাবে।

সিআরএফ সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম চট্টগ্রামসহ সারা দেশে জায়গা করে নিচ্ছে। সভাপতি কাজী আবুল মনসুর চট্টগ্রামের সাংবাদিকদের আইকন। তিনি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। উনার হাত ধরে অনেকে সাংবাদিকতা জগতে এসেছেন। ফোরাম গঠন করার পর থেকে নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে। সব সমস্যাকে দুরে ঠেলে ফোরাম এগিয়ে যাচ্ছে। আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাথে সিআরএফ যৌথভাবে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়নের দিকে সিআরএফ নজর দেবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।