সারাদেশ এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৮৩.০৪ শতাংশ

ঢাকা প্রতিবেদক : আজ ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সকালে গণভবনে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষার এ ফলাফলের সারমর্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। ছাত্র পাশের হার ৮১.৫৭ শতাংশ ও ছাত্রী পাশের হার ৮৪.৪৭ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিও-৫ প্রাপ্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র, ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরীক্ষার এবার ফল প্রকাশিত হল।
এবার নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি এসএসসি ভোক ও দাখিল ভোক (সকল বোর্ড) পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন এর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ও ছাত্রী ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আট লাখ ৬ হাজার ৫৫৩ জন ছাত্র, ৮ লাখ ৬৫ হাজার ৬০০ ছাত্রী।
এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ৫৭ হাজার ২১৮ ও ছাত্রী ছিল ৮ লাখ ৪৯ হাজার ১৭৬ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ, ৪৫ হাজার ৬৭৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (কারিগরি শিক্ষা বোর্ড) মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৫৩৮ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯২ হাজার ১৬৯ জন ও ছাত্রী ছিল ৩০ হাজার ৩৬৯ জন। মোট ৯৯ হাজার ৭২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৮১.৩৮ শতাংশ।
চলতি বছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯ হাজার ৮৬১টি এবং ২০২৩ সালে মোট প্রতিষ্ঠান ছিল ২৯ হাজার ৭১৪ টি। এবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২ হাজার ৯৬৮টি ও গত বছর ২০২৩ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৩৫৪ টি। এ বছর শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫১।
বিদেশ কেন্দ্রের তথ্য অনুসারে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৩৪৭ জন। উত্তীর্ণ পরীক্ষার্থী ২৯৮ জন ও অনুত্তীর্ণ ৪৯ জন পরীক্ষার্থী। শতকরা পাশের হার ৮৫.৮৮ শতাংশ।

0Shares

নিউজ খুজুন