দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : দুই নম্বর গেইট এলাকাস্থ চশমাস্থিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অর্থাৎ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চসিকের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় ১২ নভেম্বর তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ।
বিকেল ৩ টার নাগাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে ৭জনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ওই বাসায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং সাতজনকে আটক করা হয়। তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক সংখ্যাঃ ৩৮
0Shares