নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির (নির্বাচিত) চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য, দক্ষিণ চাটরা রমেশ-ফণীন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি স্বপন মল্লিক এর ভাগিনা পাথরঘাটা ব্রিকফিল্ড রোড নিবাসী খুলশীস্থ ডায়বেটিস হাসপাতালের আইটি বিভাগের কর্মকর্তা সত্যজিত সরকার( টুম্পি ) আজ ২৫ এপ্রিল সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
কিছুদিন পূর্বে হঠাৎ তার শারীরকি অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, স্বর্গীয় সত্যজিত সরকার( টুম্পি ) এবি ব্যাংকের সাবেক এভিপি প্রয়াত সলিল সরকারের ছোট ছেলে ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ও পরোপকারী ছিলেন। তার বড়ভাই বিশ্বজিৎ সরকার ( টুকটুক) আমেরিকা প্রবাসী।
স্বর্গীয় সত্যজিত সরকার( টুম্পি ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, পত্রিকা সংশ্লিষ্ট ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাশেম, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক, সহ সম্পাদকসহ পত্রিকা পরিবার, কর্মকর্তাবৃন্দ।
শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।
তার অন্ত্যেষ্টিক্রিয়া নগরীর বলুয়ার দীঘি শ্মশানে সম্পন্ন হবে।