নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত অনুমোদনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার ও অপু চৌধুরী আকাশ এই ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুলাই বুধবার আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটায় সৌরভ প্রিয় পালের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক নগরীর রহমতগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘবদ্ধ হামলা চালায় এবং অফিস ভাঙচুরের পাশাপাশি সংগঠনের নারীনেত্রীবৃন্দের ওপরও হামলার অভিযোগ রয়েছে।