নিউজ চাটগাঁ ডেক্স : সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চট্টগ্রাম লালখান বাজার আঞ্চলিক অফিসের পলিসি গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী সাদেক হোসেনকে তাঁর গ্রহণকৃত ১০০,০০০০০/- (এক কোটি) টাকা পলিসির বিপরীতে দুই বছর পর ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকার আংশিক লাভের চেক প্রদাণ করছেন কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার গৌতম কুমার চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন ডিজিএম শেলী দাশ, নুরুর রহিম ও তুষার বিশ্বাস। উল্লেখ্য যে, সম্মানিত পলিসি গ্রাহক ১০ বছর মেয়াদী একটি লাভজনক মেয়াদী পলিসির বিপরীতে বছরে শুধুমাত্র ১২,৫০,০০০/- ( বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রিমিয়াম হিসাবে ২টি কিস্তি কোম্পানীতে জমা করেছেন।
পাঠক সংখ্যাঃ ৪৪১
0Shares