সন্ত্রাসী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশনা সিএমপি কমিশনারের

ডেস্ক রির্পোট : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন সব থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সকল পুলিশ সদস্যদের বেতার (অয়্যারলেস) মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

উল্লেথ্য, গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া তার সঙ্গে প্রচারণায় থাকা বিএনপি কর্মী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বেতার বার্তার সিএমপি সূত্রে নিশ্চিত হওয়া যায় যে, অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যার স্পষ্ট নির্দেশনা দিয়েছে । চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়

0Shares

নিউজ খুজুন