হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী পৌরসভার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা মনে করতেন তার অনিয়মের পিছনে প্রধান বাধা বেগম খালেদা জিয়া। তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরণের চক্রান্ত করা দরকার সব করেছে। তিনি (খালেদা) হেঁটে হেঁটে কারাগারে গেলেন ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন, তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে।
শেখ হাসিনা দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করতেন। জনগণের টাকাকে নিজের টাকা মনে করতেন। তাই দেশের সবগুলো ব্যাংক ফুটো করে দিয়ে সে এবং তার লোকেরা টাকা পাচার করেছেন। দি নিজের নামে ঢাকায় জমি থাকে তাহলে সে রাজউকের প্লট পায় না। কিন্তু শেখ হাসিনা নিয়ম কানুনের তোয়াক্কা করেনি। তার ‘সুধা সদন’ থাকার পরও সে তারা ছেলের নামে, মেয়ের নামে ও তার আত্মীয় স্বজনের নামে ৬০ কাঠা জায়গা নিয়েছেন পূর্বাচলে।