শরীয়তপুরে ছুরিকাঘাতের পর দগ্ধ করা খোকন দাস আর নেই

ডেস্ক রির্পোট  : শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলায় ঘটে যাওয়া ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৩ জানুয়ারি সকাল ৮টার দিকে মৃত্যু ঘটনা ঘটে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান সূত্রে নিশ্টিত হওয়া গিয়েছে।

পুলিশ ও স্বজনদের ভাষ্য মতে জানা যায়, ৩১ ডিসেম্বর ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন খোকন দাস। তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

0Shares

নিউজ খুজুন