সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুন্ডে শঙ্কর মঠ ও মিশনের ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৪তম, গীতাহিমাদ্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৭তম আবির্ভাব দিবস, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, রুদ্রাভিষেক ও অখন্ড গীতাপাঠের ৪৫তম আসর উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মঠ প্রাঙ্গনে শুরু হয়েছে।
জাতীয়-গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও যুগল পায়রা অবমুক্তির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল, মঠের কর্মকর্তা লায়ন সন্তোষ কুমার নন্দী, অধ্যাপক অনজন দাশ, বাসুদেব দাশ, প্রদীপ মহাজন জহর, গোপাল পাল, গীতশ্রী দাশসহ মঠের সাধু-সন্যাসীগণ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল-অখ- প্রদীপ প্রজ¦লন, মাঙ্গলিক বাদ্য সহকারে ওঁকার বিগ্রহ, ভগবান পার্থসারতী, শ্রীশ্রী বিশ্বনাথজী ও মহারাজদের প্রতিকৃতিতে মাল্যদানসহ শ্রদ্ধা নিবেদন, মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, বিশ্বকল্যাণ কামনায় প্রার্থনা, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।