লোহাগাড়া মা-মণি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : তরুণ শিক্ষার্থী ও লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র সদস্য এবং লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, আমিরাবাদ ইউনিয়নস্থ তালুকদার পাড়া নিবাসী মোঃ ইউসুফ কঠিন রোগে আক্রান্ত হয়ে বিগত ২৪ এপ্রিল দিবাগত রাত প্রায় ৩ টায় জরুরী ভিত্তিতে লোহাগাড়া মা-মণি বেসরকারী হাসপাতালের জরুরীবিভাগে ভর্তি হন। কর্র্তব্যরত চিকিৎসক শান্তনু চৌধুরী অবস্থার জটিলতা বুঝে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালের ৪র্থ তলায় ৩১২ নং ভিআইপি কেবিনে অবস্থান নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে থাকেন। পরীক্ষা-নিরীক্ষায় রোগ নির্ণয় হয় প্রশ্রাব ইনফেকশন রোগে আক্রান্ত।

হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম’র নির্দেশনা ও আন্তরিকতায় এবং ডাক্তার-নার্সদের নিরলস সেবার পর পরম করুণাময় আল্লাহর অসীম রহমতে আরোগ্য লাভ করে ২৭ এপ্রিল সকাল ১১ টায় হাসপাতাল কর্তপক্ষের ছাড়পত্রমূলে বাড়িতে চলে যান। বিনামূল্যে মোঃ ইউসুফকে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা সেবা দেয়ায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি এম.এম.আহমদ মনির ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আরমান হোসেন এবং রোগী মোঃ ইউসুফ ও তাঁর স্বজনেরা।

0Shares

নিউজ খুজুন