লোহাগাড়া উপজেলায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লোহাগাড়া ধেকে মোঃ ইউসুফ : “রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে”-উক্ত প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা ১৩ জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়, ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয় ও আধুনগর উচ্চ বিদ্যালয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়। ২য় স্থান অধিকার করে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া সিকদার।
পরে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পুষ্পেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এবং মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ এ.কে এম ফজলুল হক। সংগঠনের অন্যতম সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের সাধারণ সম্পাদক মাস্টার মাহাবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শহিদুল কবির সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন, হারুনর রশিদ প্রমুখ। সভাশেষে বিজয়ী প্রতিযোগী দলদ্বয়কে পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।

0Shares

নিউজ খুজুন