লোহাগাড়ায় ৯ তলা থেকে পড়ে হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : চট্টগ্রামের লোহাগাড়ায় ছাঁদ থেকে পড়ে মোহাম্মদ শাহরিয়ার নাফিজ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী দরবেশ হাট রোডস্থ ফোরকান টাওয়ারের ৯ তলায় অবস্থিত আল কুরআনুল কারিম ইনষ্টিটিউট ভিআইপি হেফজ খানায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাফিজ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারারকুল এলাকার প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনের ছেলে।
সরজমিন পরিদর্শনকালে নিহতের স্বজনেরা জানান, ঈদের ছুটি শেষ করে ঘটনারদিন দুপুরে মায়ের সাথে বাড়ি থেকে মাদরাসায় আসেন নাফিজ, সন্ধ্যায় খবর পান নাফিজ ছাঁদ থেকে পড়ে মৃত্যু বরণ করেছেন।
আল কুরআনুল কারিম ইনষ্টিটিউট ভিআইপি হেফজ খানার পরিচালক মাওলানা আব্দুল মজিদ জানান, বিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ছাঁদে খেলতে বের হয় নাফিজ। খেলাধুলা শেষে এক পর্যায়ে সবার থেকে আলাদা হয়ে ৯ তলার ছাঁদের রিলিং থেকে ৩ তলায় পড়ে যায় নাফিজ। ৩ তলা থেকে লোকজনের চিৎকার শুনে সবাই এগিয়ে এসে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সরজমিন পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ।
থানার ওসি রাশেদুল ইসলাম জানান, সরজমিন পরিদর্শন করে মাদরাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।লোহাগাড়ায় ৯ তলা থেকে পড়ে হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু

0Shares

নিউজ খুজুন