লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মেরামত ও সংস্কারের কাজের উদ্বোধন করা হয়েছে এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি’কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান, থানার অফিসার মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরীসহ সকল মুক্তিযোদ্ধা।
পাঠক সংখ্যাঃ ১৫৬
0Shares