লোহাগাড়ায় মনপান করে মাতলামি করার দায়ে ৩ জন দন্ডিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :লোহাগাড়া উপজেলায় সিএনজি টেক্সির ভেতর মনপান করে মাতলামি করার দায়ে ৩ জনকে আটক করে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ২৭ জুন বিকেল আনুমাণিক ৪ টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে উক্ত ৩ জনকে ৫ দিনের বিনাশ্রম জেল ও ৫০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। দন্ডিতরা হল যথাক্রমে উপজেলার চুনতি ইউনিয়নের নাজির পাড়ার তজু মিয়ার পুত্র মোঃ আলম প্রকাশ ওয়ালেন (৬৩), একই ইউনিয়নের পেঠান পাড়া এলাকার খলিল মেম্বারের পুত্র নেজাম উদ্দীন নেজাম (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের নাপিত পাড়ার রবিন্দ্র রুদ্রের পুত্র সুমন রুদ্র (৩৮)।
সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে চুনতি বনবিভাগ কার্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি টেক্সিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তল্লাশী চালালে তাঁরা দেখতে পান গাড়ির ভেতর মনপান করে ৩ জন মাতলামি করতেছে। সাথে সাথে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই পেয়ার হোসেন ও এসআই এ.কে.এম আজাদ উদ্দীন গাড়ি থামিয়ে উক্ত ৩ জনকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের জীবনের শান্তি-শৃক্সখলা ভঙ্গকারীদেরকে কোন ছাড় দেয়া হবেনা।

0Shares

নিউজ খুজুন