লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নস্থ বিজিসেনের হাট উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়য়া। গত ৬ এপ্রিল সকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বিদ্যালয় মিলনায়াতনে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার। ভোটার সংখ্যা ছিল ৯জন। ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া। কমিটির অন্যরা হলেন যথাক্রমে সদস্য সচিব প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, দাতা সদস্য সুনীল সরকার, অভিভাবক সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ চৌধুরী, হারুনুর রশিদ,নুরুল আলম কোম্পানী, সমশুল আলম ও ফরিদা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি সালামত উল্যাহ, সচিন রায় ও তাহমিনা সোলতানা।
পাঠক সংখ্যাঃ ১৬১
0Shares