লোহাগাড়ায় আওয়ামী মোটর চালকলীগের সম্মেলন অনুষ্ঠিত

 লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ লোহাগাড়া উপজেলা শাখা গঠনকল্পে এক সম্মেলন ১১ জুন সকাল ১১ টায় স্থানীয় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা রহমত আলী পুতু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শহীদুল কবির সেলিম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী মোটর চালকলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাহাবুবল আলম এবং বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিক ওমর। সরওয়ার কামাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, ফৌজুল আজিম, খোরশেদ আলম, আবু সৈয়দ, নাজিম উদ্দীন, মোঃ শাহজাহান,শাহাব উদ্দীনসহ অন্যান্য। সভায় প্রধান অতিথি বলেন, যাত্রীদের সেবা দানের মাধ্যমে মোটর যান চলাচলে আইন-শৃংঙ্খলা বজায় রাখার জন্য উক্ত সংগঠন যথাযথ ভূমিকা রেখে যাবে এবং সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকদেরকে যথাযথ নিয়ম-কানুনের মাধ্যমে যানবাহন চালানোর জন্য সব সময় মূল্যবান পরামর্শ দিয়ে পরিবহন সেবার মান বৃদ্ধি করবে। এ মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ দেশ ও জাতীর স্বার্থ রক্ষায় সব সময় সতর্ক থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। সভাশেষে রহমত আলী পুতুকে সভাপতি এবং সরওয়ার কামালকে সাধারণ সম্পাদক করে ১ শত ১ সদস্যবিশিষ্ঠ লোহাগাড়া উপজেলা আওয়ামী মোটর চালকলীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন জেলার নেতৃবৃন্দ।

0Shares

নিউজ খুজুন