লোহাগাড়ায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালীয়া এলাকায় বনবিভাগ কার্যালয় সংলগ্ন আরকান সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে ৯ জুন সন্ধ্যা আনুমাণিক সোয়া ৬ টায়। উক্ত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ হবে বলে স্থানীয়দের ধারণা। মহিলাটি ভারসাম্যহীন বলেও প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়লান আবেদীন জনু। সুত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে সড়কের পার্শ্বে মহিলাটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা পরে থানায় খবর দিলে থানা পুলিশের এসআই সত্যজিৎ ভৌমিক পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। তিনি মরদেহের সুরতহাল শেষ করে লাশটি থানা হেফাজতে নিয়ে আসেন। এসআই সত্যজিৎ ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি উল্লেখ করেন

0Shares

নিউজ খুজুন