লোহাগাড়ার কলাউজানে অগ্নিকান্ডে ভষ্মীভূত ২ দোকান

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার কলাউজান ইউনিয়নস্থ কানরাম বাজারে অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৬ মে দিবাগত রাত আনুমাণিক ৩ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে রতন কান্তি নাথের কনিকা টেইলার্সের ৮ টি সেলাই মেশিন ও কাপড় এবং উজ্জ্বল কান্তি নাথের গুরুদেব শঙ্খ ভান্ডারের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উভয় দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমাণিক ২১ থেকে ২২ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক।
সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন আগুন নিয়স্ত্রণে আনার জন্য। ওই সময় তাঁরা ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন করে অগ্নিকান্ডের খবর জানান। ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টীম ঘটনাস্থালে পৌঁছানোর পূর্বেই দোকান দু’টো পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে তৎক্ষণাৎ স্থানীয়রা জানিয়েছেন। এ প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ রুবেল জানিয়েছেন, অগ্নিকান্ডের খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই দোকান দু’টো পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, সম্ভবতঃ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

0Shares

নিউজ খুজুন