চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কৃতি পুরুষ সমাজ হিতৈষি হাজী বজল আহমদ কন্ট্রাক্টর (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজেউন)। সোমবার (১ জুলাই) বিকেল চারটার দিকে কোদালা ইউনিয়নের নিজগৃহে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।
কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীনের পিতা শিক্ষানুরাগী বজল আহমদ কন্ট্রাক্টরের মৃত্যুর সংবাদে রাষ্ট্রীয় কাজে সৌদি আরব সফররত শোকাহত পররাষ্ট্রমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাঙ্গুনিয়ার সন্তান পররাষ্ট্রমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হাজী বজল আহমদ কন্ট্রাক্টর জনহিতকর কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন এবং এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।
২ জুলাই সকাল ১০টায় কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। জীবদ্দশায় তিনি কোদালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পতিষ্ঠা ও পরিচালনা কমিটির নানা দায়িত্ব পালন করেছিলেন।