রাউজান প্রতিনিধি : আজ ২৯ জুলাই চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট রাঙামাটি সড়কে বিএনপি নেতার ওপর হামলা, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দীন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন হঠাৎ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট রাঙামাটি সড়কে পৌছালে বিপরীত দিক থেকে গাড়িও ভাঙচুর ও বহরে মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ।
একই সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট রাঙামাটি সড়কে পৌছালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গাড়িও ভাঙচুর করা হয় ও হামলায় গোলাম আকবর খোন্দকার সহ তার সঙ্গে থাকা বহু নেতা-কর্মী আহত হয়
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির উপস্থিত হয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।