চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় বদুমুন্সী এলাকা অতিক্রমকালে শারদীয় দুর্গোৎসবের প্রতিমার গাড়িতে পাথর নিক্ষেপ করে একদল দুষ্কৃতকারী।
প্রতিমা কারখানা থেকে প্রতিমা পূজা মণ্ডপের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। একই স্থানে পরপর দুইবার এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা এটি ন্যক্কারজনক উস্কানিমূলক কাজ ধর্মীয় সম্প্রীতি নষ্টের আঘাত হিসেবে মনে করছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ।
পাঠক সংখ্যাঃ ৭৩
0Shares