রমজানে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগে স্বল্পমূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি

পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ভোক্তার নিকট পৌছে দিতে গত ১৭ মার্চ হতে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর উদ্যোগে জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বিভিন্ন স্থানে শুরু হয় ভ্রাম্যমান বিক্রয় কাযর্ক্রম ।
১৭ মার্চ হতে এ পর্যন্ত চলমান এই কার্যক্রমে মোট ১৬ টি স্থানে ৬৩৯৫ জন ভোক্তার নিকট ৬৫০ টাকা দরে প্রায় ৩৫০০ কেজি গরুর মাংস, ২৫০ টাকা কেজি দরে ২৫৯ কেজি ড্রেসড ব্রয়লার মাংস, ১১০ টাকা ডজন হিসেবে ৪৩,০০০ ডিম এবং ৮০ টাকা লিটার দরে ২৩২৬ লিটার দুধ বিক্রয় করা হয়। ভোক্তাগণ সুলভ মূল্যে প্রাণিজ পণ্য পেয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারাবছর ব্যাপী এই কাযক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন, রমযান মাসে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিল্প গ্রুপ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে একসাথে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসার দাবিদার। জেলা প্রশাসন এবার আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছে এবং জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ভর্তূকি মূল্যে প্রাণিজপণ্য সরবরাহের মাধ্যমে সার্বিক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরকে সহযোগিতা করেন বিভাগীয় ডেইরি ফার্মার্স এসোসিয়েশন, বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি এসোসিয়েশন, নাহার এগ্রো, বারাকা ফার্মইয়ার্ড, গ্রীন হার্ভেস্ট এগ্রো চট্টগ্রাম ।

0Shares

নিউজ খুজুন