
সিলেট ব্যুরো: ঐতিহ্যের ধারাবাহিকতায় পুণ্যভূমি সিলেটে নির্বাচনী প্রচার শুরু করতে দীর্ঘ ২১ বছর নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং আগামী নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে ভোট প্রত্যাশা করে সরকার গঠন করতে পারলে তার পরিকল্পনা সমূহ তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা- তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে।”
মা-বোনদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।
আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না; মানুষকে সাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটিই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।
