মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

ডেস্ক রিপোর্ট :  চব্বিশের জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী  সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আগামী আগামী ১৭ নভেম্বর রায় দিবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখ্য মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

0Shares

নিউজ খুজুন