ডেস্ক রিপোর্ট : চব্বিশের জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বহুল আলোচিত এই মামলায় একটি অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ১৭ নভেম্বর মৃত্যুদন্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের সাজা প্রদান করেছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণার করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশনা প্রদান করেছে ।
মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।এদের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়।