মাইলস্টোন ট্র্যাজেডির নিহত ও আহত পরিবারের পাশে তারেক রহমান

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। উত্তরার ১০ নং সেক্টর এলাকায় আহত ও নিহত পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় তারেক রহমান-এর পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র এই যুগ্ম-মহাসচিব।
‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক নুর হোসেন, মিনার হোসেন সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
0Shares

নিউজ খুজুন