অভিষেক চৌধুরী : ঢাকের বাদ্য থেমে গেছে, উলুধ্বনির সুর যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চার দিনের আনন্দ, পূজা, ভক্তি আর মিলনমেলার পর বাঙালির হৃদয়ে নেমে এসেছে এক অন্যরকম আবেগ। বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিশ্বাস করা হয়, এদিন মা দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামী মহাদেবের কাছে ফিরে যান।
বিসর্জনের শোভাযাত্রা যেন বাঙালির মনের প্রতিচ্ছবি। প্রতিমা শোভাযাত্রা নিয়ে বিসর্জনে নিয়ে যাওয়া হয়, তখন ভক্তদের চোখ ভিজে ওঠে। উচ্ছ্বাসের সঙ্গে বাজতে থাকে ঢাক, শঙ্খধ্বনি আর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয়—
আবার এসো মা।
দশমীর দিন নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, খেলা করেন লাল রঙে। এই প্রথা শুধু বিদায়ের নয়, বরং নতুন বছরের জন্য সুখ-সমৃদ্ধি আর শান্তির কামনা। সিঁদুরে রাঙা মুখে যেন লুকিয়ে থাকে বাঙালি নারীর মঙ্গলকামনা।
দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও বটে। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন প্রত্যাশার যাত্রা। বাঙালি ভক্ত হৃদয়ে তখন একটাই আর
মা আগামী বছর আবার এসো এই ঘরে।
পাঠক সংখ্যাঃ ৫৯
0Shares