বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের এক সাহসী নেতৃত্বের প্রতীক

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাসান মোহাম্মদ জুনায়েদ রাছেল।

তিনি শোকের সাথে বলেন স্বৈরচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি যে সংগ্রাম করেছে সেই সংগ্রাম আমাদের নেতা কর্মীদের প্রেরণা ও শক্তি যুগিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের এক সাহসী নেতৃত্বের প্রতীক। নেত্রী নারীর শিক্ষা, স্বাস্থ্য, আইনগত অধিকার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে সবচেয়ে ব্যাপক উদ্যোগগুলো প্রশংসিত।

এই চট্টগ্রাম মহানগর ছাত্রদল সংগঠক আরো জানান বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী, তিনি এক দীর্ঘ পথ পরিসমাপ্তি যেন অপূরণীয় ক্ষতি। দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছেন।  মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।

0Shares

নিউজ খুজুন