বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি

ডেস্ক রির্পোট :  বিএনপি দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে আগামীকাল সারাদেশে  বাদ জুমা মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

২৭ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।কর্মসূচির বিস্তারিতও জানানো হয়। এই কর্মসূচি সফল করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদস্য-সচিব দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদল কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ ডিসেম্বর বিএনপি আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

0Shares

নিউজ খুজুন