পুলিশ সদস্যদের জন্য নতুন ইউনিফর্ম

ডেস্ক রির্পোট : পোশাক পরিবর্তন করে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাক সৃষ্টির মাধ্যমে নতুন ইউনিফর্ম পেল বাংলাদেশ পুলিশের সদস্যরা। আজ ১৫ নভেম্বর থেকে ঢাকা সহ দেশের মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের এই ইউনিফর্ম  পরিধান আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তবে এখনো জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন ইউনিফর্ম পায়নি তাদের অল্প কিছুদিনের মধ্যে নতুন পোশাক সরবরাহ করা হবে। আজ প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো পরিধান করে পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায় দেয়া হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইউনিফর্মের রঙ পরিবর্তনের এবছর ২০ জানুয়ারি অনুমোদিত হয়।

0Shares

নিউজ খুজুন